গোপনে দেখ, বাইরে জ্ঞান দিও না: পুনম পান্ডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
পুনম পান্ডে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের মডেল-অভিনেত্রী পুনম পান্ডে মূলত তার খোলামেলা ও বোল্ড ইমেজ আর বিতর্কিত মন্তব্যের কারণে সব মহলে পরিচিত। বিতর্ক আর পুনম পান্ডে— যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! কোনো ছুতা পেলেই সামাজিক মাধ্যমে খবরের শিরোনামে থাকতে হয়, সেই জাদুমন্ত্রটা পুনমের চেয়ে ভালো আর কে জানে!
সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের কাজের এমন এক সাফাই গাইলেন পুনম, যা শুনে নেটপাড়ার ঘুম উবে যাওয়ার জোগাড়।
২০১৩ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে 'নশা' সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। ২০২২ সালে অভিনেত্রী কঙ্গনা রানাউতের হোস্ট করা ওটিটি রিয়েলিটি শো 'লক আপ'-এ অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। সম্প্রতি নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন অভিনেত্রী।
এবার যা বললেন, তাতে ট্রলারদের চোখ কপালে ওঠার জোগাড়। প্রাপ্তবয়স্কদের জন্য সেমি-পর্নো, অ্যারোটিক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আসেন পুনম পান্ডে। বোল্ড ও অ্যারোটিক ভিডিও বানিয়ে তিনি নাকি কোনো পাপ করছেন না। তার সেই ভিডিওকে দেশসেবা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
অভিনেত্রী বলেন, বোল্ড ও অ্যারোটিক ভিডিও বানিয়ে ‘সমাজসেবা’ চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে দেশে অপরাধ কমাতে 'দেহব্যবসা ঝটপট আইনসিদ্ধ করে দেওয়া উচিত' বলে মনে করেন তিনি।
পুনম পান্ডে বলেন, আজকের যুগে পুরুষরা বেজায় মানসিক চাপে ভোগেন। দিনশেষে তার একটু খোলামেলা, উত্ত্যক্ত করা ভিডিও দেখে যদি তাদের মনের ক্লান্তি মেটে, তবে সেটি তো ভালো কাজ! সেই নিরিখে দেখলে তিনি আদতে দেশবাসীর জন্য ‘সোশ্যাল সার্ভিস’-ই করছেন।
নারীদের ওপর হওয়া অপরাধ কমানোর জন্য এক অভিনব ফন্দি বাতলে দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, দেহ ব্যবসাকে যদি আইনি ছাতার তলায় এনে বৈধ করে দেওয়া হয়, তবে নাকি সমাজে রাতারাতি নারীদের ওপর অপরাধের হার হু হু করে কমে যাবে!
আর নিন্দুকদের একহাত নিয়ে পুনম পান্ডে বলেন, মানুষ আড়ালে এসব ভিডিও তারিয়ে তারিয়ে উপভোগ করে, আর বাইরে এসে নীতিপুলিশ সেজে সমালোচনা করে। গোপনে দেখ, বাইরে জ্ঞান দিও না— এই দ্বিচারিতাকে তিনি এক পয়সার পাত্তাও দেন না বলে জানান এ অভিনেত্রী।
