Logo
Logo
×

Advertisement

বলিউড

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা তাদের আসন্ন সিনেমা ‘উড়তা তীর’ নিয়ে আলোচনায় রয়েছেন। সিনেমাটি ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দশেরা উপলক্ষে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন। সিনেমাটির মুক্তির আগে দুই অভিনেতা-অভিনেত্রী স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছেন এবং সিনেমাটির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। সম্প্রতি তাদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্বর্ণমন্দিরে পরিদর্শনের সময় সারা আলি খানকে একটি সাদা স্যুটে দেখা গেছে এবং আয়ুষ্মান খুরানা একটি সাদা কুর্তা পরেছিলেন। ভাইরাল ভিডিওতে সবার নজর কেড়েছেন সারা। ভিডিওটিতে গুরুদ্বারে প্রার্থনা করার সময় অভিনেত্রীকে আবেগপ্রবণ হতে দেখা গেছে। স্বর্ণমন্দিরে সারা আলি খানকে অঝোরে কাঁদতে দেখা গেছে। তার এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। এই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন।

স্বর্ণমন্দির দর্শনের পর সারা তার মা অমৃতা সিংকে ভিডিও কলের মাধ্যমে শ্রী হরমন্দির সাহিবের দর্শন করাতে চেয়েছিলেন। কিন্তু মন্দিরে ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় তিনি তার মাকে ভিডিও কল করতে পারেননি। এ সময় আচমকা হাউমাউ করে কান্না শুরু করেন সারা আলি খান।

স্বর্ণমন্দিরে প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণের সময় সারা আলি খান কান্নায় ভেঙে পড়েন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছে। নেটিজেনদের কাছ থেকে নানা প্রতিক্রিয়া আসছে।

এই ভিডিওর মন্তব্যে অনেকেই বলেছেন যে তিনি অভিনয় করছিলেন। কেউ কেউ আবার বলেছেন যে তিনি অতিরিক্ত অভিনয় করছিলেন। স্বর্ণমন্দির ঘুরে আসার পর সারা সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দুই অভিনেতাকেই সাদা পোশাকে দেখা গেছে। যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সূত্র: নিউজ১৮

Advertisement

Advertisement

আরও পড়ুন

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

ভাগ্নে ইমরানের ভারত ছাড়ার নোটিশ কেন রাজ ঠাকরের বাড়িতে আমির খান?

কেন রাজ ঠাকরের বাড়িতে আমির খান?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম