Logo
Logo
×
   

Advertisement

বলিউড

রাত হলেই অন্য মানুষ, অলোকনাথ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য হিমানির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ এএম

রাত হলেই অন্য মানুষ, অলোকনাথ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য হিমানির

Advertisement

আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর গোটা ভারতজুড়ে আন্দোলন চলছে। এর মধ্যেই শুরু হয়েছে একে অপরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। এবার বর্ষীয়ান বলিউড অভিনেতার বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তার অভিযোগ। শক্তিমান অভিনেতা অলোকনাথের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী হিমানি শিবপুরি।

অলোকনাথের বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তার অভিযোগ। বলিউডের পর্দায় তিনি বরাবরের মতোই সুশীল ব্যক্তির চরিত্রে অভিনয় করে থাকেন। একাধিক ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন অলোকনাথ। অধিকাংশ সময়ই তাকে দেখা গেছে শান্ত ও ভদ্রলোকের চরিত্রে অভিনয় করতে। কিন্তু পর্দার বাইরে একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। ২০১৮-য় ‘মিটু’ আন্দোলনের সময়েও এ অভিযোগগুলো তোলেন অভিনেত্রীরা। সেই শক্তিমান অভিনেতার বিরুদ্ধে এবার মুখ খুললেন হিমানি শিবপুরি। তিনি বলেন, মদপানের পর এক অন্য মানুষ হয়ে ওঠেন অলোকনাথ। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অলোকনাথ প্রসঙ্গে প্রশ্ন করা হয় অভিনেত্রী হিমানিকে। জনপ্রিয় হিন্দি ছবি ‘হম আপকে হ্যয় কৌন’ ছবিতে দুজনেই অভিনয় করেছিলেন। হিমানি বলেন, আমি অতীতে অলোকনাথের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। তিনি মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক।

অলোকনাথের সঙ্গে তার খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ন্যাশনাল স্কুল অফ্ ড্রামায় একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। এর আগে শুনেছিলাম— মদপানের পর তার আলাদা একটা রূপ দেখা যায়। আমি একবারই এ রূপ দেখেছি। আমরা সবাই একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওর স্ত্রী শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও ওকে নিজেকে সামলানোর পরামর্শ দিই। শেষে ওর আচরণের জন্য ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

হিমানি বলেন, শুটিং সেটে কাজের সময় অলোকনাথ খুব শান্ত থাকতেন। কিন্তু রাত ৮টা বাজলেই তিনি এক অন্য মানুষ হয়ে উঠতেন। সূত্র: আনন্দবাজার অনলাইন

Advertisement

আরজি করকাণ্ড নারী চিকিৎসক ধর্ষণ হত্যা ভারত আন্দোলন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম