Logo
Logo
×
   

Advertisement

বলিউড

নানা অছিলায় শরীর স্পর্শ, হেনস্তার কথা জানালেন সুদীপ্তা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

নানা অছিলায় শরীর স্পর্শ, হেনস্তার কথা জানালেন সুদীপ্তা

Advertisement

আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকেই শুরু হয়েছে যৌন হেনস্তার অভিযোগ পালটা অভিযোগ। গত শনিবারই এক অভিনেত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড (নিলম্বিত) করে ‘ডিরেক্টর্স গিল্ড’। গত কয়েক বছরে একাধিক অভিনেত্রী অবশ্য অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও, এতদিন সেসবই অস্বীকার করে এসেছিলেন পরিচালক। তবে এবার নাকি তথ্যপ্রমাণ অরিন্দমের পক্ষে নেই বলেই জানা গেছে। 

এবার মুখ খুললেন অরিন্দমের দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে হেনস্তা হতে হয়েছে তাকেও। আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। নারীদের হেয় করা হয়। নোংরা গালাগালি দেওয়া হয়। শুনি— ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালাগাল করাটাই নাকি প্রথা। কত ছোট ছোট মেয়েরা কাজ করে, তাদের অভিভাবকরা এসব দেখে ভয় পেয়ে যান! এবার এই কালচারটা বন্ধ হওয়ার সময় এসেছে।’

অরিন্দমের বিরুদ্ধে যে অভিনেত্রী মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, তাকে প্রথমেই কুর্নিশ জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। পাশাপাশি অরিন্দমের সঙ্গে একাধিক কাজ করলেও কখনো তার সঙ্গে নিগ্রহের অভিজ্ঞতা ঘটেনি বলেই জানান তিনি। 

যদিও বহু বছর ধরে অন্য নারীদের অভিযোগের কথা যে কানে এসেছে, সে কথা জানালেন সুদীপ্তা। এ অভিনেত্রী বলেন, ‘অরিন্দম দার সঙ্গে প্রচুর কাজ করেছি। আমার সরাসরি তেমন কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু প্রচুর মেয়ের সঙ্গে বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনার কথা শুনেছি। এটা আমার ভুল যে, এর বিরুদ্ধে সরব হইনি। তবে ওই মেয়েটিকে কুর্নিশ, যিনি মহিলা কমিশনে অভিযোগ দাখিল করেছেন। এবং এটা যেনে ভালো লেগেছে যে, অরিন্দম দা নিজের ভুল স্বীকার করেছেন। ‘ডিরেক্টর্স গিল্ড’ যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেটিও সাধুবাদ জানানোর মতো। অভিনন্দন জানাব ওই মেয়েটিকে। অন্য মেয়েদের বলব কাজ হারানো, টাকা না পাওয়ার ভয় কাটিয়ে প্রকাশ্যে আসতে। এবং তারা সেটি করছেন। এগুলো নিয়ে যে কথা হচ্ছে, সেটি খুব ভালো বিষয়।’

এই ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগের ক্ষেত্রে অনেক সময় নির্দোষকেও কালিমালিপ্ত করা হয়ে থাকে বলে আশঙ্কা প্রকাশ করেন সুদীপ্তা। তাই প্রকাশ্যে বলার থেকে লিখিত অভিযোগ জানানোর পক্ষে তিনি। কারণ সেটি অনেক বেশি কার্যকরী বললেই মনে হয়েছে তার।

এত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর সুদীপ্তার উপলব্ধি হয়েছে— এখানে সর্ষের মধ্যে ভূত নয়, গোটা ইন্ডাস্ট্রিতেই ভূত। এ অভিনেত্রী বলেন, ‘ব্যাপারটা শুধু একজন মেয়েকে অশালীনভাবে ছোঁয়ার বিষয় নয়। এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। নারীদের হেয় করা হয়। নোংরা ভাষায় গালাগাল করা হয়

সুদীপ্তা একেবারে ছোটবেলা থেকেই কাজ করছেন টালিউড ইন্ডাস্ট্রিতে। তাকেও হেনস্তা হতে হয়েছে। সুদীপ্তা বলেন, ‘একজন মেকআপ আর্টিস্ট আমার চোখ আঁকছেন। এদিকে শরীরের ওপর চাপ দিয়ে চোখ আঁকছেন। সাউন্ড রেকর্ডিস্ট ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন। কিন্তু এত ছোট ছিলাম, ভয়ে বলতে পারিনি। যদি বকে দেয়।’ তবে এত সব অভিজ্ঞতার মধ্যেই আশাবাদী সুদীপ্তা। সংখ্যায় কম হলেও এখনো পরিচ্ছন্ন কিছু পরিচালক ও প্রযোজক আছেন বলেই কাজ হচ্ছে। কিন্তু এই ‘পরিষ্কার’ লোকদের তালিকায় কারা রয়েছেন, সেটি প্রকাশ্যে বলতে তিনি দ্বিধাবোধ করছেন। কারণ অভিনেত্রী জানিয়েছেন, তার কাছে যিনি ভালো, অন্যের কাছে তিনি ভালো না-ও হতে পারেন।

Advertisement

আরজি করকাণ্ড নারী চিকিৎসক ধর্ষণ হত্যা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম