Logo
Logo
×
   

Advertisement

বলিউড

বিগ ব্রাদার জিতেও কেন হলিউডে যাননি শিল্পা, যা জানালেন অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

বিগ ব্রাদার জিতেও কেন হলিউডে যাননি শিল্পা, যা জানালেন অভিনেত্রী

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ক্যারিয়ার বেশ ভালো ছিল।এখনো তিনি ভালোই আছেন।এই  ৫০-এর দোরগোড়ায় এসেও অভিনেত্রী এখনো নিজেকে ধরে রেখেছেন অষ্টাদশী কন্যার মতোই।তবে সুযোগ পেয়েও কেন তিনি হলিউডে গেলেন না, সে প্রশ্নের উত্তর দিলেন শিল্পা শেঠি নিজেই।

সম্প্রতি লন্ডনে নববর্ষ কাটিয়ে দেশে ফিরে এসেছেন অভিনেত্রী।মকরসংক্রান্তি ও লোহরি উৎসব কাটিয়েছেন পরিবারের সঙ্গেই। তবে পরিবারের পাশাপাশি মোটামুটি এখনো কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শিল্পা। কেডি-দ্যা ডেভিল নামক একটি কন্নড় সিনেমায় দ্রুতই কাজ করতে দেখা যাবে অভিনেত্রীকে। এ সিনেমার হাত ধরেই প্রথম বলিউডের বাইরে কোনো সিনেমায় কাজ করবেন শিল্পা।

কন্নড় সিনেমায় যখন শিল্পা শেঠি কাজ করছেন, তা হলে কেন একসময় সুযোগ থাকলেও হলিউডে যাননি তিনি? কেন ২০০৭ সালে বিগ ব্রাদার সিজন ৫ জেতার পরও হলিউডে কাজ করার হাতছানি উপেক্ষা করেছিলেন তিনি? হলিউডে কাজ করার প্রসঙ্গে প্রশ্ন করায় হেসে শিল্পা বলেন, আমি মনে করি আমি অত্যন্ত উচ্চাভিলাসী নই। আমার মনে হয়নি, তাই আমি যাইনি।

শিল্পা বলেন, আমি আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করছি। আমি যা পরিশ্রম করেছি, যা অর্জন করেছি, তাতে আমি ভীষণ সন্তুষ্ট। তাই আমি মনে করি না যে হলিউডে অডিশন দেওয়ার কোনো প্রয়োজন ছিল আমার। বলিউডে কাজ করি আমি খুবই সন্তুষ্ট।

পরিবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিল্পা বলেন, আমার কাজের পাশাপাশি আমার পরিবারকেও আমায় সময় দিতে হয়। আমি যদি হলিউডে কাজ করতাম, তাহলে ছেলেমেয়েকে সময় দিতে পারতাম না। এটা আমি চাইনি। এতদিন ওদের ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমার কাছে যেটুকু রয়েছে, তাতেই আমি ভীষণ খুশি।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে পর্নোগ্রাফি ছবি বানানোর অপরাধে যখন রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়, তখন স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন শিল্পা। পরিবারের সব খারাপ সময়ে শিল্পা যে সবসময় থাকেন, এ ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি শিল্পা যে একজন ভালো স্ত্রী ও সুপার মম 

বড়পর্দায় শিল্পাকে তেমনভাবে এখন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে শিল্পার ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটামুটি ওয়াকিফহাল সবাই। শরীরচর্চা ও যোগাসন করার পর দিনের বেশিরভাগ সময়ে পরিবারকে সময় দিতেই পছন্দ করেন শিল্পা শেঠি?

Advertisement

শিল্পা শেঠি অভিনেত্রী বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম