Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ফেসবুকে ফিরে যে বার্তা দিলেন সাদিক কায়েম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ এএম

ফেসবুকে ফিরে যে বার্তা দিলেন সাদিক কায়েম

সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

সাইবার আক্রমণের মুখে ফেসবুক আইডি দিনভর ডিঅ্যাক্টিভ রেখেছিলেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। রাতেই ফেসবুক অ্যাক্টিভ করলেন তিনি। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে তিনি আইডি অ্যাক্টিভ করে একটি পোস্ট দিয়েছেন। 

ওই পোস্টে সাদিক কায়েম বলেন, হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন। 

তিনি বলেন, সব শিক্ষার্থীর প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন।

আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে প্রদান করুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলব আমাদের স্বপ্নের ক্যাম্পাস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম