Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

তিন ছাত্রের সঙ্গে এক ছাত্রীকে হলের সিট বরাদ্দ!

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

তিন ছাত্রের সঙ্গে এক ছাত্রীকে হলের সিট বরাদ্দ!

ফাইল ছবি

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে রোববার (২১ সেপ্টেম্বর)। এর মধ্যে ক্লাশ রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ১০ নাম্বার ছাত্র হলের এক তালিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১৩৮ নাম্বার কক্ষে তিনজন ছাত্রের সঙ্গে এক ছাত্রীর নামও অন্তর্ভুক্ত হয়েছে। এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা।

তবে বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ওই ছাত্রীকে বেগম খালেদা জিয়া হলে বরাদ্দ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ১০ নাম্বার ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব বলেন, এটা ভুলবশত হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন, ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কোনো ভুল নেই। রুম বণ্টনে হল প্রশাসনের তালিকায় অসঙ্গতি হয়েছে।

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম