Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি

ফাইল ছবি।

Advertisement

বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব শূন্যপদ সৃষ্টি হয়েছে, কেবল সেগুলোর তথ্যই এবার গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে। অনলাইনে চাহিদা প্রদানের পর পরবর্তী ৩ (তিন) দিনের মধ্যে ফি জমা প্রদান করতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম