Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি

Advertisement

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে বাধা প্রদানকারীদের বিচারকার্য শুরু ও দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে নতুন প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সাদ কবির বলেন, প্রথমদিকে জানতে পারি জুলাই আন্দোলনে বাধা প্রদানকারীদের বিচার নাও হতে পারে। পরে দেখি একটি মহল বিচার প্রক্রিয়া ঠেকাতে সক্রিয় হয়ে উঠেছে। তখনই বুঝি, আন্দোলন ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই।

তিনি আরও অভিযোগ করেন, নাকসু সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ফাইল ইউজিসি থেকে উধাও হওয়ার তথ্য আমরা পেয়েছি। একটি মহল চায় জাতীয় নির্বাচন পর্যন্ত নাকসু নির্বাচন স্থগিত থাকুক। তাই আমরা জরুরিভিত্তিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই আন্দোলনে বাধা প্রদানকারীদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৭ নভেম্বর সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। এর ভিত্তিতেই প্রয়োজনীয় বিচারকার্য সম্পন্ন করা হবে।

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নাকসুর ফাইল ইউজিসি থেকে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রশাসনের আশ্বাস মোতাবেক ২৭ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হয়েছে। এ সময়ের মধ্যে নাকসু নির্বাচন সংক্রান্ত অগ্রগতি বিষয়ে প্রতি সপ্তাহে প্রশাসন থেকে আপডেট প্রদান করতে হবে বলে তারা জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম