Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মাইলস্টোন ট্র্যাজেডি

পাঁচ মাস চিকিৎসার পর বাড়ি ফিরল মেহজাবিন

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

পাঁচ মাস চিকিৎসার পর বাড়ি ফিরল মেহজাবিন

বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সাইয়েবা মেহজাবিন (১১)। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়ার প্রায় পাঁচ মাস পর অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সাইয়েবা মেহজাবিন (১১)। 

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ২১ জুলাই উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীর সঙ্গে মেহজাবিনও দগ্ধ হয়। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে ইনস্টিটিউটে তার চিকিৎসা চলে। 

ডা. শাওন আরও বলেন, ঘটনাটিতে আহত শিক্ষক-শিক্ষার্থীসহ এ পর্যন্ত মোট ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ইনস্টিটিউটে মাত্র একজন চিকিৎসাধীন রয়েছে। আশা করছি সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।

দীর্ঘ চিকিৎসা, শারীরিক কষ্ট আর মানসিক দুঃসহতার পাঁচ মাস পেরিয়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথে নতুন অধ্যায় শুরু করল শিক্ষার্থী মেহজাবিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দাবি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দাবি

১২২ দিনে ৩৪ অস্ত্রোপচার, অবশেষে মায়ের কোলে ফিরল আরিয়ান

১২২ দিনে ৩৪ অস্ত্রোপচার, অবশেষে মায়ের কোলে ফিরল আরিয়ান

মাইলস্টোন দুর্ঘটনার সাড়ে তিন মাস পর বাড়ি ফিরল যমজ দুই শিশু

মাইলস্টোন দুর্ঘটনার সাড়ে তিন মাস পর বাড়ি ফিরল যমজ দুই শিশু

মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা, যে সুপারিশ করা হলো

মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা, যে সুপারিশ করা হলো

আরও পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম