মেডিকেলে দেশসেরা শান্ত, কত নম্বর পেয়েছেন?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
জাহাঙ্গীর আলম শান্ত। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত নামে এক ভর্তিচ্ছু।
প্রকাশিত ফলে জানা যায়, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তার প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫।
রোববার (১৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাশের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬ দশমিক ৫৭), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭)।

