Logo
Logo
×

শিক্ষাঙ্গন

চাকরিপ্রাপ্তিতে রুয়েটে দুই দিনব্যাপী জব ফেয়ার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ১২:৪৩ পিএম

চাকরিপ্রাপ্তিতে রুয়েটে দুই দিনব্যাপী জব ফেয়ার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই দিনব্যাপী জব ফেয়ার শুরু হয়েছে। শুক্রবার সকালে রুয়েট ক্যারিয়ার ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রুয়েট ভিসি প্রফেসর রফিকুল ইসলাম শেখ।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে রুয়েট ভিসি রফিকুল ইসলাম শেখ বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা শেষ করে চাকরির জন্য বিভিন্ন দিকে ছুটাছুটি করতে হয়। তবে এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের পড়ালেখা শেষে চাকরিপ্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে।

এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদজ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রুয়েট ভিসি।

পরে রফিকুল ইসলাম শেখ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর এনএইচএম কামারুজ্জামান সরকার এবং ক্যারিয়ার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ জব ফেয়ারে গ্রামীণফোন, স্কয়ার, ওয়ালটনসহ ১০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এই স্টলগুলোতে চাকরিপ্রার্থীদের সিভি নেয়া হচ্ছে এবং ক্যারিয়ারকেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় এই জব ফেয়ায় শেষ হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম