Logo
Logo
×
   

Advertisement

ক্যাম্পাস

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

Advertisement

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। 

নিহত জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। সহপাঠীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াতে অংশ নিয়ে সিএনজিচালিত অটোরিকশা করে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদ। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠী ও ইএসই বিভাগের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, জাহিদ আমাদের ব্যাচের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। সোমবার বিকালেও ঘুরতে বের হওয়ার জন্য তাকে মেসেজ দিয়েছিলাম। সে বলেছিল, ক্যাম্পাসে ফিরছে, অন্যদিন বের হবে। এই কথাই যে আমার বন্ধুর শেষ কথা হবে, কে জানত! তার এমন মৃত্যুতে বিভাগের সবাই মর্মাহত। 

ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া যুগান্তরকে বলেন, জাহিদ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিল। পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম