Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

ইয়াবাহসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:০২ এএম

ইয়াবাহসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

Advertisement

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। 

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড ডেইল পাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে মো. হাফেজ উল্লাহ (৬৬)। 

বিএন সুমন আল মুকিত বলেন, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় গত শুক্রবার সকালে কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় টেকনাফ হতে কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাসে আরোহণকৃত সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চার হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, আটক মো. হাফেজ উল্লাহ এর আগেও অনেক বার মাদক নিয়ে আটক হয়। সে আওয়ামী লীগের রাজনীতি করতেন, পাশাপাশি তিনি একটি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল। বার বার মাদক নিয়ে আটক হওয়ায় তাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে অনেক আগেই বহিষ্কার করেছিল। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম