Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবির ৩ ছাত্রী হলে মশক নিয়ন্ত্রণ মেশিন বিতরণ

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম

ঢাবির ৩ ছাত্রী হলে মশক নিয়ন্ত্রণ মেশিন বিতরণ

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে মশক নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে ক্যাম্পাসে সবুজায়নের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে ৫০০টি গাছের চারা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আয়োজিত অনুষ্ঠানে ফগার মেশিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ, ছাত্রদল নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা জানান, সম্প্রতি ভারী বর্ষণে ছাত্রী হলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হলে তারা বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসকের নজরে আনেন। সে সময় প্রশাসক দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং স্থায়ী সমাধানের জন্য প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।

তারা আরও বলেন, প্রাধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প গ্রহণের কথা জানানো হয়। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আগামী বছর থেকেই হল ও আশপাশের সড়কের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং সর্বোচ্চ দুই বছরের মধ্যে এর পূর্ণ সুফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতা একদিন বা এক মাসে সমাধান হওয়ার বিষয় নয়। আমরা একটি দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করেছি। আগে এই এলাকার পানি নিষ্কাশনের একটি পথ ছিল, যা পরে বন্ধ হয়ে যায়। সেটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। তবে এর আগে কোথাও পানি জমে গেলে আমাদের জানালে তাৎক্ষণিকভাবে পাম্পের মাধ্যমে পানি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

মশক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজ আমি হল কর্তৃপক্ষের কাছে ফগার মেশিন হস্তান্তর করছি। আমি আশা করি, শিক্ষার্থীরা নিজেরাই এগুলো ব্যবহার করে হল এলাকায় মশার উপদ্রব কমাতে ভূমিকা রাখবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ফুলের টব, ছাদ, ড্রেন কিংবা অন্য যেকোনো স্থানে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ, তাই সবাইকে সচেতন থাকতে হবে।

সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে ৫০০টি গাছের চারা দেব। আশা করি, তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এগুলো রোপণ ও পরিচর্যা করবে।

তিনি বলেন, বর্তমান সরকারকে সময় দিতে হবে। এক মাস, ছয় মাস বা এক বছরে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জুলাই আন্দোলনে সব ছাত্রই অংশ নিয়েছে। তাই জুলাইকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং নিয়মিত অবাধ নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এবং দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে ছাত্রী হলগুলোর প্রতিনিধিদের হাতে ফগার মেশিন তুলে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

জগন্নাথ হলের ট্র্যাজেডি: ৪০ প্রাণের স্মৃতিতে শোকাতুর ঢাবি

জগন্নাথ হলের ট্র্যাজেডি: ৪০ প্রাণের স্মৃতিতে শোকাতুর ঢাবি

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম