চুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Advertisement
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম
অর্ণব সাহা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্ণব সাহা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ফেনী জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে অর্ণব পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে সহপাঠীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিট পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসাইন সত্যতা নিশ্চিত করে জানান, অর্ণবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।
