Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

Advertisement

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি বর্ণাঢ্য গ্রাজুয়েশন এন্ড অ্যাওয়ার্ডিং সিরেমনির করেছে। 

মিরপুর-১২-এর প্রিন্স কনভেনশন হলে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং বিশিষ্ট অতিথিসহ প্রায় ১ হাজার জন উপস্থিত ছিলেন।

মিরপুর-৭-এ অবস্থিত ইসলামিক ইংলিশ-মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমি পিয়ারসন এডেক্সেল কারিকুলাম অনুসরণ করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ইসলামিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক সচেতনতার ওপর সমান গুরুত্ব প্রদান করে। এর আকর্ষণীয় ও সুসজ্জিত নিজস্ব ক্যাম্পাস তরুণ শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরির প্রতিষ্ঠানের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল ও অনুষ্ঠানের কনভেনার প্রফেসর ড. মো. মাহমুদুল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি উপস্থিত বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান এবং গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করেন। 

পরবর্তীতে শিক্ষার্থীদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এসব পরিবেশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয় বিকাশে প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা ফুটে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পিয়ারসন এডেক্সেল,  বাংলাদেশ ও নেপাল অঞ্চলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার মি. আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির ভবিষ্যৎ ও শিক্ষাদর্শনের প্রতি তার আস্থা প্রকাশ করেন। 

ব্রিটিশ কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সাম মি. জুনায়েদ আহমেদ প্রতিষ্ঠানটির প্রথম বছরের উল্লেখযোগ্য সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক স্কলার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এ এফ এম. খালিদ হোসেন, নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষাদর্শনের প্রশংসা করেন। তিনি ইসলামিক শিক্ষা, বাংলাদেশের সংস্কৃতি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংলিশ-মিডিয়াম কারিকুলামের সমন্বয়ের জন্য প্রতিষ্ঠানটির প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমি শিক্ষাক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং দেশের অন্যতম শীর্ষ ও সম্মানিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ মাসুদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান, সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য শিক্ষক ও কর্মীদের মূল্যবান অবদানের স্বীকৃতি দেন। একই সঙ্গে তিনি নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমির ধারাবাহিক সাফল্য, অগ্রগতি ও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম