Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৮৮.২০ শতাংশ

Advertisement

Icon

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৮৮.২০ শতাংশ

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৮৮.২০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল ঘোষণাকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরা আমাদের নৈতিক দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রুপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করায় পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এ বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ঢাকা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও সরকারি মাদরাসা ই-আলীয়া, ঢাকা এবং তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা।

উল্লেখ্য এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৬৩ টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম