Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

এবার ঢাবি-রাবিতেও হবে চবির ভর্তি পরীক্ষা

Advertisement

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

এবার ঢাবি-রাবিতেও হবে চবির ভর্তি পরীক্ষা

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এবার চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী- সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, এ ইউনিটের ৩০ জানুয়ারি, বি ইউনিটের ৫ ফেব্রুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বি১ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, বি২ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং ডি১ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম