Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি

Advertisement

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬–এর মধ্যে। এবার আবার প্রতিষ্ঠানপ্রধানদের তথ্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

যেসব শিক্ষক এখনো আবেদন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন সূচি অনুযায়ী, স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানেরা ৬ ও ৭ সেপ্টেম্বর এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসাররা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করবেন। কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানেরা ৬ ও ৭ সেপ্টেম্বর এবং আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ও আঞ্চলিক পরিচালকেরা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকেরা ১২ ও ১৩ সেপ্টেম্বর বদলির আবেদন করতে পারবেন। তবে এর আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

১৮ আগস্ট বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের—প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রতিষ্ঠানপ্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক—‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম