সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে মানববন্ধন
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
|
ফলো করুন |
|
|---|---|
তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় নম্বরের ভারসাম্যপূর্ণ বণ্টন নিশ্চিত করা, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান। একই সঙ্গে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে ববির আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন আলী বলেন, আমরা চাই দেশের সব নাগরিকের চাকরিতে সমান অধিকার থাকবে। আমরা কোনো সরকারের বিপক্ষে নই, কোনো ভাইভারও বিপক্ষে নই। আমরা সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিপক্ষে। বছরের পর বছর পড়াশোনা করে চাকরির প্রস্তুতি নেওয়ার পর এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজ বলেন, অনতিবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তা না হলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে আরও ক্ষোভ তৈরি হবে।

-6aa1493e9127d.jpg)