Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

নবীনবরণ কনসার্টে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

নবীনবরণ কনসার্টে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

আহতরা ক্যাম্পাসের পাশ্ববর্তী ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ কনসার্টে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই গ্রুপের অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা ক্যাম্পাসের পাশ্ববর্তী ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনসংলগ্ন মাঠে কনসার্ট চলাকালে এ সংঘর্ষ হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রথমে কনসার্টের স্টেজে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষে জড়ায় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও অপর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার গ্রুপের নেতাকর্মীরা। 

প্রথমে বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণের কনসার্টস্থলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ও কাঁঠালতলায় মারামারি, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের লাঠি হাতে একে অপরকে মারতে যেতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, একজন আমাকে ফোন করে মারামারি হওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি আসলে কী হয়েছে, তা খোঁজ নিচ্ছি।

সংঘর্ষের বিষয়ে জানতে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলকে কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। সদস্য সচিব শামসুল আরেফিনকে ফোন দেওয়া হলে প্রথমে কল রিসিভ করলেও পরে ফোন কেটে দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম