Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

একাদশে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

একাদশে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

Advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন পেয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

কলেজে আসন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। নিশ্চায়নের পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। এগুলো হলো—

  • এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি;
  • অনলাইন কপি গ্রহণযোগ্য হলে সেটি;
  • এসএসসি পরীক্ষার প্রবেশপত্র;
  • দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি;
  • অনলাইন আবেদন নিশ্চায়নের কপি;
  • শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোন নম্বর।

কত শিক্ষার্থী আবেদন করেছেন

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন। অর্থাৎ মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৮৪ শতাংশ একাদশে ভর্তির আবেদন করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ শিক্ষার্থী আবেদন করেন। তাদের পছন্দের কলেজ অনুযায়ী মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। প্রথম ধাপের ফল অনুযায়ী, আবেদনকারীদের প্রায় ৯৮ শতাংশ কোনো না কোনো কলেজে আসন পেয়েছেন।

তবে বোর্ডের তথ্যে প্রথম ধাপে ২৫ হাজার ৩৩ শিক্ষার্থী কোনো কলেজে আসন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন। আবার বোর্ডের অন্য একটি তথ্যে প্রথম ধাপে আবেদন করে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৪১৫ জন বলা হয়েছে।

নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর

প্রথম ধাপে কলেজে আসন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ জন্য বোর্ড নির্ধারিত নিশ্চায়ন ফি মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত যেকোনো মাধ্যমে পরিশোধ করা যাবে।

নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা। এর মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

নিশ্চায়ন শেষে ২০ সেপ্টেম্বর রোববার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি হতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম