Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ। ছবি: যুগান্তর

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। 

এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন, অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১ ব্যচ) শিক্ষার্থী মাদুদ ও লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থী ইমন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের সূত্রপাত ও কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কে চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানান, কোন দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে নাম জানিনা। তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি কামডাউন, এখন একটু শান্ত। উল্লেখযোগ্যভাবে আহত হয়নি। মানে উল্লেখ করার মত কেউ আহত হয় নাই, টুকটাক হয়তো লেগেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম