Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

ফাইল ছবি।

Advertisement

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত এ প্রস্তাব অনুমোদন দেওয়া হলে অক্টোবরের ১ তারিখে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকালে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে বেতনের ডাটা আইবাসে পাঠানো হয়েছে, যা প্রতিষ্ঠান থেকে লগইন করে দেখা যাচ্ছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলের সেপ্টেম্বরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছেম আগামী ৮ দিনের মধ্যে এ প্রস্তাব অনুমোদন দিলে অক্টোবরের ১ তারিখেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংকে টাকা জমা হবে। তবে প্রস্তাব অনুমোদনে বিলম্ব হলে বেতন পেতে দেরি হতে পারে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম