Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা প্রকাশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা প্রকাশ

Advertisement

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় বদলির আবেদন বিবেচনার ক্ষেত্রে চাকরির মেয়াদ, পারিবারিক পরিস্থিতি, স্বামী-স্ত্রীর কর্মস্থল এবং অবসর প্রস্তুতিমূলক ছুটির (পিআরএল) আগের সময়সহ বিভিন্ন বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে।

নীতিমালা প্রকাশের এক মাসের মাথায় এতে আবারও সংশোধন আনা হলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশোধিত এ নীতিমালা প্রকাশ করে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ নীতিমালা জারি করা হয়েছে।

বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনিক প্রয়োজনে বদলি ও পদায়নের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।

তবে জনস্বার্থে সরকার যেকোনো সময় যেকোনো শিক্ষক বা কর্মকর্তাকে যেকোনো পদে কিংবা কর্মস্থলে বদলি ও পদায়ন করতে পারবে।

আবেদনের পদ্ধতি

নীতিমালায় বলা হয়েছে, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।

বদলির আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরির মেয়াদ, পারিবারিক পরিস্থিতি, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার আগের সময়সহ নির্ধারিত অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম