Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থী রাফিদকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে। ছবি: যুগান্তর

Advertisement

মোটরসাইকেল দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে রাফিদকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়ে। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। 

আহত রাফিদ রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিনোদপুর বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউ-টার্ন নেওয়ার সময় সেটিকে পাশ কাটাতে গিয়ে রাফিদ নিয়ন্ত্রণ হারান। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের বিভাজনে পড়ে মাথায় আঘাত পান। দুর্ঘটনার পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য রাফিদকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। 

রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে রাফিদের মস্তিষ্কে রক্ত জমেছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার রাজশাহীতে সম্ভব নয়। চিকিৎসকদের পরামর্শে ঢাকায় চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসুক, এটাই প্রত্যাশা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম