Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, বাড্ডা থানায় জিডি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, বাড্ডা থানায় জিডি

Advertisement

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোমা হামলার হুমকি পাওয়ার পর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইমেইলে ওই হুমকি পাঠানো হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, ইমেইলে মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণহারে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

হুমকির বার্তায় আরও বলা হয়েছে, ‘মনে রাখবেন, যা ঘটতে যাচ্ছে তা আপনাদের কেউই ঠেকাতে পারবেন না।’

ওসি জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, অজ্ঞাত একটি উৎস থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে হুমকির ইমেইলটি এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতাও আসছে। এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্র্যাক ইউনিভার্সিটিতে জব সার্কুলার, এইচএসসি পাশেই আবেদন

ব্র্যাক ইউনিভার্সিটিতে জব সার্কুলার, এইচএসসি পাশেই আবেদন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি

ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

এসএসসি পাশেই ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ

এসএসসি পাশেই ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ

স্কুল গ্রেড থেকে এগিয়ে থাকা ৩ হাজার ৪১৩ শিক্ষার্থীকে সম্মাননা

স্কুল গ্রেড থেকে এগিয়ে থাকা ৩ হাজার ৪১৩ শিক্ষার্থীকে সম্মাননা

ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, বাড্ডা থানায় জিডি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, বাড্ডা থানায় জিডি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ঘটনার সূত্রপাত যেভাবে

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ঘটনার সূত্রপাত যেভাবে

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম