Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

Advertisement

শারদীয় দুর্গাপূজার ছুটি চললেও আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় চালু রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। তবে বন্ধ থাকবে নিয়মিত শ্রেণি কার্যক্রম।

বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে নির্দেশনা দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। ছুটির সময় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রাখা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে।

তবে অফিস খোলা রাখার সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে কোনো পরিবর্তন আসছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ওই দিন নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।

ছুটির মধ্যে শিক্ষার্থীদের প্রশাসনিক কাজ করতে গিয়ে ভোগান্তি এড়াতেই অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ফরম পূরণসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশনা দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’

স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ

আরও পড়ুন

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম