Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন এমন তথ্য পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতাকর্মী সেখানে যান। পরে তারা ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হল শাখার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।

এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, আমরা অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে পেয়েছি। তারা বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম