Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ

ফাইল ছবি।

Advertisement

২০২৬ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষায় পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাশের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। এ বছর ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলের পরিসংখ্যানে দেখা যায়, আলিম পরীক্ষায় পাশের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রদের সংখ্যা বেশি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষা পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাশ ৯০.৮৭ শতাংশ

এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাশ ৯০.৮৭ শতাংশ

১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাশ

১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাশ

কোন বোর্ডে পাশের হার কত?

কোন বোর্ডে পাশের হার কত?

এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফেল মানবিকে

এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফেল মানবিকে

পাশের হারে এগিয়ে মেয়েরা

পাশের হারে এগিয়ে মেয়েরা

ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষা পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম