Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শতভাগ সাফল্য

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ পিএম

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শতভাগ সাফল্য

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শতভাগ সাফল্য

Advertisement

পিইসি (প্রাইমারি স্কুল সার্টিফিকেট) ও জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ‘নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ শতভাগ সাফল্য পেয়েছে। 

২০১৬ সালের চালুর পরে দ্বিতীয়বারের মতো পিইসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিলো স্কুলটির শিক্ষার্থীরা। 

পিইসি পরীক্ষায় স্কুলটি থেকে অংশ নেয় ১০৫ জন শিক্ষার্থী। এরমধ্যে এ প্লাস পেয়েছে ১০৩ জন এবং এ পেয়েছে ২ জন। 

জেএসসি পরীক্ষায় ৭৩ জন অংশ নিয়ে এ প্লাস পেয়েছে ২৫ জন, ৪৭ জন শিক্ষার্থী এ পেয়েছে। আর বি পেয়েছে ১ জন। 

স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ জাবের হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,এবারও নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। 

আমার শিক্ষকদের প্রাণান্তকর প্রচেষ্টা আর শিক্ষার্থীদের লেগে থাকার অদম্য স্পৃহাই এ সাফল্যের মূলমন্ত্র। 

আমরা সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছি। অভিভাবকদের এক সঙ্গে নিয়ে কাজ করেছি। এই অভাবনীয় সাফল্যের জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

Advertisement

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

Advertisement

আরও পড়ুন

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় যারা

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় যারা

প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১ হাজার ৪৭১ প্রার্থী

প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১ হাজার ৪৭১ প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম