Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

জবি ছাত্রলীগের চারজনকে বহিষ্কার

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৬ পিএম

জবি ছাত্রলীগের চারজনকে বহিষ্কার

জবি ছাত্রলীগের চারজনকে বহিষ্কার। ফাইল ছবি

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রাথমিক তদন্তে চার ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়। 

এরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার রহমান শান্ত (আইডি নং: বি-১৭০৩০২০৪৬), গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম তুহিন (আইডি নং : বি-১৭০৩০২০৬৯), অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (আইডি নং: বি-১৬০৪০১০৫৮) এবং সিএসই বিভাগের আব্দুল্লাহ আল রিফাত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
উল্লেখ্য, সাময়িক বহিষ্কৃত থাকা অবস্থায় শিক্ষার্থীরা কোনো ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ বিষিয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে তাদের সত্যতা পাওয়া গেছে। 

Advertisement

জবি ছাত্রলীগ বহিষ্কার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম