Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবির টিএসসিতে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সংরক্ষণ

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৪৪ পিএম

ঢাবির টিএসসিতে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সংরক্ষণ

ঢাবির টিএসসিতে বঙ্গবন্ধুর দূর্লভ ছবি সংরক্ষণ। ছবি-যুগান্তর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ ছবি সংরক্ষণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টিএসসি আগমনের এ ছবিটি টিএসসির উপদেষ্টার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। ইতিহাসের ধারাবাহিকতা বজায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর শুভ পদার্পণ স্মরণ করার জন্য ছবিটি সংরক্ষণ করা হয়েছে বলে জানান টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এ বিষয়ে অধ্যাপক সৌমিত্র জানান, ১৯৭২ সালের পর একাধিক বার টিএসসিতে কর্মসূচি দিয়ে বা না-দিয়ে বঙ্গবন্ধু টিএসসিতে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিন্তু তার দিনক্ষণ ইতিহাসে লিপিবদ্ধ নেই। পরিতাপের বিষয়, বঙ্গবন্ধু টিএসসিতে আসার কোনো স্মৃতিময় ফটো টিএসসির কোথাও দেশনায়ক হিসেবে তার প্রথম আগমনের (১৯৭২) পর এই ৪৭ বছরে রক্ষিত ছিল না। 

যদিও এমন স্মৃতিময় ফটো রক্ষা অতি গর্বের বটে। বঙ্গবন্ধু টিএসসিতে ১৯৭৩ সালে এসেছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পরমবন্ধু ফরাসি লেখক-দার্শনিক এবং দ্য গল সরকারের মন্ত্রী ‘আঁদ্রে মার্লো’র সংবর্ধনা অনুষ্ঠানে। 

১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে এলে তাকে টিএসসিতে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়। এ সময় বঙ্গবন্ধু টিএসসিতে আসেন। 

অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে টিএসসি প্রাঙ্গণে হেঁটে অগ্রসরমাণ বঙ্গবন্ধু, পাশে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুল মতিন চৌধুরী, ছাত্রনেতাদের একটি ফটো পাওয়া যায়। সেটিই সংরক্ষণ করা হয়েছে।

Advertisement

বঙ্গবন্ধু ছবি ঢাবি

Advertisement

আরও পড়ুন

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

দাওরায়ে হাদিসের পরীক্ষা ২১ জানুয়ারি

চুয়েটে অচলাবস্থার ১৩ দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তিন সমিতির প্রতিনিধিরা

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তিন সমিতির প্রতিনিধিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম