Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

র‌্যাবের আশ্বাসে জবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩১ পিএম

র‌্যাবের আশ্বাসে জবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

র‌্যাবের আশ্বাসে জবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। ছবি-যুগান্তর

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনায় র‌্যাব সদস্যদের বিচার দাবিতে আন্দোলন স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

র‍্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে রোববার দুপুর ১২টার পর আন্দোলন স্থগিত করা হয়। 

জানা গেছে, এ বিষয়ে দুপুর ২টার মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করার কথা রয়েছে র‌্যাব প্রধানের।
 
এর আগে সকাল থেকে পুরান ঢাকার রায়সাহেববাজার মোড়ে বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ওপর র্যাবের হামলা ও মারধরের ঘটনায় অতিদ্রুত বিচার করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

মারধরে জড়িত র‌্যাব সদস্যদের সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালেয়র উত্তরণ-২ বাসটি সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র‌্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ-৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। 

এ সময় শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে র‌্যাব সদস্যরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।

ওই দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, জবি উপাচার্য র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে কথা বলেছেন। র‌্যাব মহাপরিচালক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। যদি বিচার করা না হয় তা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।

Advertisement

র‌্যাব আশ্বাস আন্দোলন স্থগিত জবি

Advertisement

আরও পড়ুন

৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার

৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম