Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ডাকসুর অপরিণত সিদ্ধান্ত মেনে নেয়া হবে না: ইশা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮ পিএম

ডাকসুর অপরিণত সিদ্ধান্ত মেনে নেয়া হবে না: ইশা

ঢাবি ক্যাম্পাসে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। ফাইল ছবি

Advertisement

ডাকসু নেতৃবৃন্দের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অপরিণামদর্শী, এখতিয়ার বহির্ভূত ও অতিউৎসাহী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। অপরিণত এই সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিবে না বলে দাবি করেছে সংগঠনটি। 

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন। 

তারা বলেন, ডাকসুর এ সিদ্ধান্তগ্রহণ বাংলাদেশের সংবিধান বিরোধী একটি পদক্ষেপ। এই সিদ্ধান্তটি সংবিধানের অন্ততঃ ৮ টি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। অনুচ্ছেদগুলো হলো : ৭ এর ১,২, ২৮ এর ১ ও ৩ , ৩৭ , ২৬ এর ১ও ২ , ৩৬ , ৩৮ এর ক , খ, গ, ঘ , ৩৯ এর ১ ও ২ এর ক , ৪১ এর ১ এর ক, খ, এবং ৪১। বাংদেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নেই।

এসময় তারা বলেন, ‘ধর্মভিত্তিক সংগঠন’ এই পরিভাষার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। এই পরিভাষা ব্যবহার করে একটি মহল ক্যাম্পাসে ইসলামী ছাত্র রাজনীতির নিষিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক্যাম্পাসে ‘ইসলামভিত্তিক’ রাজনীতি করে। যদি তারা ক্যাম্পাসে ধর্মভিত্তিকের নামে ইসলামভিত্তিক সংগঠন নিষিদ্ধ করার কোন অপচেষ্টা করে তাহলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে তা প্রতিহত করবে। 

Advertisement

ইশা ডাকসু ঢাবি ধর্মভিত্তিক রাজনীতি

Advertisement

আরও পড়ুন

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম