Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মায়ের চিকিৎসা করাতে না পেরে বেরোবি শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০৮:২৪ পিএম

মায়ের চিকিৎসা করাতে না পেরে বেরোবি শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস

আসাদ মন্ডল। ছবি-ফেসবুক

Advertisement

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মন্ডলের মা দীর্ঘদিন ধরে অসুস্থ।  উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। 

কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে মাকে নিয়ে দেশের বাইরে যেতে পারছেন না এই শিক্ষক। 

এ নিয়ে দুঃখ প্রকাশ করে সোমবার রাতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আসাদ মন্ডল। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 

‘দুই মাসেও পেলাম না এনওসি। 

চিকিৎসার জন্য মাকে বিদেশে নিয়ে যেতে পারছি না

সুহৃদ, আজ আমাকে বড় অসহায় মহে হচ্ছে।

অনেক দিন ধরে আমার মা খুবই অসুস্থ। ডাক্তার উচ্চতর চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। তাকে বিদেশে নিয়ে যেতে হলে আমার ভিসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন লেটার (এনওসি) প্রয়োজন হয়।

সে কারণে আমি গত ২১-০৮-২০১৯ তারিখে এনওসি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছি। এনওসি পেতে বিলম্ব হওয়ায় মাকে নিয়ে বিদেশ যেতে পারিনি।

আমার মা গত এক মাস যাবত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডায়াবেটিকসজনিত কারণে তার পায়ের ঘা ভালো হচ্ছে না। 

ইতিমধ্যে পায়ের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তার ও পরিবারের ঘনিষ্টজনেরা।

উপায়হীন হয়ে গত ১৯-১০-১৯ তারিখে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অনুরোধ জানানো হয়। রেজিস্ট্রার তাকে জানান যে, আমার আবেদন নাকি তিনি পাননি।

এনওসির জন্য আবেদনের ঠিক দুই মাস পর আজ ২১-১০-২০১৯ তারিখে রেজিস্ট্রারের কাছে আমি স্বশরীরে গিয়ে রিকোয়েস্ট করি এবং আমার আবেদনের রিসিপ্ট কপি প্রদর্শন করে জানতে চাই ‘আমি কবে এনওসি পাবো’। 

তখন রেজিস্ট্রার আমাকে বলেন, আপনার এনওসি কখন পাবেন তা আমি জানি না। আপনি ভাইস-চ্যান্সেলরের পিএস এর সাথে যোগাযোগ করেন। 

আমি বিনয়ের সাথে তার কাছে জানতে চাইলাম কনসার্ন অথরিটি রেজিস্ট্রার হিসেবে আপনি নাকি ভাইস-চ্যান্সেলরের পিএস?

উল্লেখ্য, আমি উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দুই মাস পূর্বে অভিজ্ঞতা সনদ চেয়ে আবেদন করেছি। সেটি কবে পাবো তাও জানি না। 

ফলে সকল যোগ্যতা থাকা সত্বেও আমি উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করতে পারছি না। ইতিমধ্যে কয়েকটি সুযোগ মিস করেছি।

হায়েরে প্রশাসন! বলতে ইচ্ছে করছে ‘কুত্তায় লেজ নারে নাকি লেজে কুত্তা নাড়ায়’।

পেলাম না এনওসি। পেলাম না অভিজ্ঞতার সনদ।

এনওসি ছাড়া ভিসা পাওয়ার কোনো প্রক্রিয়া কারো জানা থাকলে জানাবেন প্লিজ…’।

Advertisement

বেরোবি শিক্ষক অসুস্থ মা

Advertisement

আরও পড়ুন

৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি

৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জকসুর বিক্ষোভ

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জকসুর বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, আহত একাধিক

নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, আহত একাধিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম