Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মহাসড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Advertisement

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০১:৪৬ পিএম

মহাসড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: যুগান্তর

Advertisement

তিন দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। 

বুধবার বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। 

বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। 

তিন দফা আন্দোলন নেতৃত্বে দিচ্ছেন জাকারিয়া জাকির, তানভীর আহমেদ, মামুন শাকিল, পাভেল আহমেদ, দেলোয়ার হোসেন, নোমান খান, মুরাদ হোসেন, বাবুল হোসেন।

এদিকে চলমান আন্দোলন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাউকে দেখা যায়নি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুনিশ্চিত ব্যবস্থা, বিগত বছরে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভর্তি পরীক্ষা চলাকালীন প্রবেশে নিষেধাজ্ঞা জারি ও ভর্তিসংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা। 

 এ ছাড়া আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের যেন পরে বিভাগীয় ও একাডেমিক হয়রানি না করা হয় তা সুনিশ্চিত করতে হবে।

Advertisement

বেরোবি বিক্ষোভ

Advertisement

আরও পড়ুন

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনে জরুরি নির্দেশ

জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনে জরুরি নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম