Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির এনজেলবাট ও জিআইজেড এমওইউ সই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৯ পিএম

আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির এনজেলবাট ও জিআইজেড এমওইউ সই

Advertisement

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির প্রতিষ্ঠান এনজেলবাট স্ট্রাউস ও জিআইজেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।  
সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী, এনজেলবাট স্ট্রাউসের পক্ষে প্রতিষ্ঠানটির মালিক স্টেফেন স্ট্রাউস ও জিআইজেডের কো-অর্ডিনেটর অব টেক্সটাইল ক্লাস্টার ওয়ার্নার লাংগে এমওইউতে সই করেন। 


চুক্তি অনুযায়ী এনজেলবাট জার্মানীতে বিশ্ববিদ্যালয়ের একটি সাসটেনেবিলিটি চেয়ার ও শিক্ষকের ব্যবস্থাসহ জার্মানীতে ট্রেনিংয়ের ব্যয়ভার বহন করবে। 
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এম. এ. মোক্তাদির, বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. আমানউল্লাহ, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর, টেক্সটাইল বিভাগের প্রধান মো. রুহুল আমিন, টেক্সটাইল বিভাগের প্রফেসর লাল মোহন বড়ালসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

Advertisement

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম