Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

লকডাউন রাজশাহী বিশ্ববিদ্যালয়

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১২:৩২ পিএম

লকডাউন রাজশাহী বিশ্ববিদ্যালয়

Advertisement

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ক্লাস-পরীক্ষার বন্ধ ঘোষণার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করা হয়েছে। শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি লকডাউন থাকবে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে।

ছুটি চলাকালে শিক্ষক, স্থানীয় শিক্ষার্থী কিংবা বহিরাগতদের দলবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্যাম্পাসে সব ফটকে দায়িত্বপালনকারী প্রহরীদের এই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে প্রক্টর দফতর। এর আগে গত ১৮ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং একই দিন বিকাল ৪টার মধ্যে প্রশাসনের নির্দেশে হল ছাড়েন শিক্ষার্থীরা।

Advertisement

রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় লকডাউন

Advertisement

আরও পড়ুন

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনে জরুরি নির্দেশ

জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনে জরুরি নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম