Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চেক জালিয়াতি, বেরোবি কর্মকর্তা বরখাস্ত

Advertisement

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৩১ পিএম

চেক জালিয়াতি, বেরোবি কর্মকর্তা বরখাস্ত

Advertisement

চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক রিয়াজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার সন্ধ্যায় রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এর আগে বৃহস্পতিবার রিয়াজুল ইসলামকে ছয় মাসের জেল ও সাত লাখ টাকা জরিমানা করে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালত। আদালত সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, রিয়াজুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৮ সালের ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম মিঠু নামের এক কর্মচারীরের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন এবং তার দেয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। 

এ পরিস্থিতিতে চেক জালিয়াতির মামলা করেন মিঠু। রায়ে কর্মকর্তা রিয়াজুল ইসলামকে অর্থদণ্ড ও কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করেন আদালত।
 

Advertisement

চেক বেরোবি

Advertisement

আরও পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম