Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ছাত্রলীগকে শহীদুল্লাহ হলে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম

ছাত্রলীগকে শহীদুল্লাহ হলে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা

ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ ও কার্জন হলে শিক্ষার্থীদের বাধায় প্রবেশে করতে না পেরে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে হলের আশপাশে অবস্থান নিয়ে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদুল্লাহ হলের ভেতরে মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর হল সংলগ্ন এলাকায় গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা হলে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে হল লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক

এরপর শহীদুল্লাহ হল ও কার্জন হলে অবস্থানরত শিক্ষার্থীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শহীদুল্লাহ হল এলাকা থেকে অনেক আহত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা চিকিৎসা নিতে এসেছেন।
 

Advertisement

কোটাবিরোধী আন্দোলন শিক্ষার্থী

Advertisement

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম