Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাবির সমাবর্তনে ডি-লিট ডিগ্রি পাচ্ছেন হাসান আজিজুল ও সেলিনা হোসেন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ পিএম

রাবির সমাবর্তনে ডি-লিট ডিগ্রি পাচ্ছেন হাসান আজিজুল ও  সেলিনা হোসেন

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন দশম সমাবর্তনে বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই প্রখ্যাত সাহিত্যিককে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রিতে ভূষিত করা হবে।

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও দেশবরেণ্য সাহিত্যিক সেলিনা হোসেনকে এ ডিগ্রি দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর দশম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের এ ডিগ্রি প্রদান করবেন।

হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুজনই রাবির সাবেক শিক্ষার্থী। তার মধ্যে হাসান আজিজুল হক এ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার যুগান্তরকে জানান, হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনের অবদান শুধু দেশে নয়, সারা বিশ্বে স্বীকৃত। এ অবদানের জন্য দেশে বিদেশে তারা বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হচ্ছেন। এ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সমাবর্তনে ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাবর্তন ডক্টর অব লিটারেচার

Advertisement

আরও পড়ুন

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

ববিতে আওয়ামীপন্থি কর্মকর্তাকে নিয়ে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

ববিতে আওয়ামীপন্থি কর্মকর্তাকে নিয়ে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম