Logo
Logo
×

শিক্ষাঙ্গন

টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০১:৪৯ এএম

টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় টিএসসি এলাকা।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার পর এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

ঘটনাস্থলে অবস্থানরত শিক্ষার্থীদের থেকে জানা যায় কে বা কারা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।

শিক্ষার্থীদের ধারণা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন।

তিনি আরও জানান, শাহবাগ থানার পুলিশ সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। কারা এ ঘটনার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম