বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:২৭ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিক্ষোভের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা।
শনিবার সকাল ৯টার দিকে সোশ্যাল প্ল্যাটফর্ম
ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়ান্স
অব বাংলাদেশ (পিইউএসএবি)।
ভেরিফায়েড পেজটিতে দেওয়া পোস্টে বলা হয়, ‘আজ প্রায়
সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে
বিক্ষোভের ডাক দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের
সব মূল পয়েন্টগুলোতেই কর্মসূচি রয়েছে সকাল ও দুপুরে।’
বিক্ষোভের সময় ও স্থান উল্লেখ করে বলা
হয়- রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস এবং আশুলিয়া (খাগান) এলাকায় দুপুর
১২টার দিকে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এছাড়া ব্র্যাক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে
সাড়ে ১২টা, আইইউবি, এনএসইউতে সাড়ে ১১টা, ড্যাফোডিলে ১টা, মিরপুর ১০-এ বিকাল ৪টা, সাউথইস্ট
ও উত্তরা বিশ্ববিদ্যালয়ে ১টা, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টা এবং চট্টগ্রামের
নিউমার্কেট চত্বরে বেলা ৩টায় বিক্ষোভ করবে বেসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
