Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

মেডিকেল কলেজ খুলছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:৪৪ পিএম

মেডিকেল কলেজ খুলছে

ফাইল ছবি

Advertisement

দেশে গত বছরের ৮ মার্চে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, যা এখনো চলমান।  তবে করোনার সংক্রমণ ঝুঁকির মধ্যে অন্য পাবলিক পরীক্ষা নিতে না পারলেও এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।  এখন মেডিকেল কলেজও খুলছে শিগগির।

স্বাস্থ্যবিধি মেনে চলাসহ কিছু শর্ত সাপেক্ষে ২১ আগস্ট বা কাছাকাছি তারিখ থেকে এমবিবিএস, বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের ক্লাস চালুর পক্ষে মত দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক চিঠির জবাবে জাতীয় পরামর্শক কমিটি এই মতামত দিয়েছে।

জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত গেল শুক্রবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় পরামর্শক কমিটির ৪৪তম অনলাইন সভায় এই সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা বিভাগ ২১ আগস্ট বা কাছাকাছি যে কোনো তারিখ থেকে এমবিবিএস, বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষ বা শেষ বর্ষের ক্লাস চালু করার বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে পত্র দিয়েছিল।  এ বিষয়ে কমিটির মত হলো- ইতোমধ্যে এসব ছাত্রছাত্রীর দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি।

এ ক্ষেত্রে কমিটি কিছু শর্ত দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়, ক্লাস শুরুর আগে সব ছাত্রছাত্রীর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।  শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।  হাসপাতালের ওয়ার্ডের ক্লাসে ছাত্রছাত্রীদের সঠিকভাবে সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।  ছাত্রছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।  এ ছাড়া সংক্রমিত ছাত্রছাত্রীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্রছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে।

জাতীয় পরামর্শক কমিটির এই মত পেয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর গণমাধ্যমকে জানান, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

মেডিকেল কলেজ ক্লাস করোনা

Advertisement

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ নিচ্ছেন চাকসু সদস্য

মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ নিচ্ছেন চাকসু সদস্য

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম