Logo
Logo
×
   

Advertisement

ক্যাম্পাস

ডাকসু নির্বাচন কবে, যা বললেন ঢাবি ভিসি

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১০:২৫ পিএম

ডাকসু নির্বাচন কবে, যা বললেন ঢাবি ভিসি

ফাইল ছবি

Advertisement

সব মহলের আন্তরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা শক্তিশালী হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিসি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে এ ‘মিট দ্যা প্রেসের’ আয়োজন করা হয়। 

মিট দ্যা প্রেসে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও শতবর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিসি আখতারুজ্জামান বলেন, এখন আমরা শতবর্ষের আয়োজনের মধ্যেই আছি। তবে ডাকসুও অপ্রাসঙ্গিক নয়। নেতৃত্ব, গতিশীলতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য এগুলো ভূমিকা রাখে। ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠে। আমাদের সাড়ে তিনশর বেশি শিক্ষার্থী ডাকসুর মাধ্যমে অনেক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি থাকবেন। ভুটানের প্রধানমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লোটে শেরিং ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেবেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষের তথ্যচিত্র প্রদর্শন ও শতবর্ষের ‘থিম সং’ পরিবেশন করা হবে। এ ছাড়া মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত গ্রন্থসমূহ, ফটোগ্রাফি অ্যালবাম ও ওয়েবসাইট উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও শতবর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল স্বাগত বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওইদিন বিকাল ৪টায় কেন্দ্রীয় খেলার মাঠে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৫টায় খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

ভিসি বলেন, উৎসবের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন যথাক্রমে ০২ ডিসেম্বর, ০৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর ২০২১ কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল ৪টায় আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৫টায় খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এসব আলোচনা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও অ্যালামনাই অংশগ্রহণ করবেন। 

প্রথিতযশা শিল্পী ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং নৃত্যকলা বিভাগের শিল্পীরা ও অ্যালামনাই সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন। সর্বশেষ আগামী ১২ ডিসেম্বর কেন্দ্রীয় খেলার মাঠে খ্যাতিমান শিল্পীদের ‘কনসার্ট’ পরিবেশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি হবে।

Advertisement

ঢাবি ডাকসু নির্বাচন ভিসি আখতারুজ্জামান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম