Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ববির হলের বারান্দায় ছাত্রীর ঝুলন্ত লাশ 

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১২:২৪ পিএম

ববির হলের বারান্দায় ছাত্রীর ঝুলন্ত লাশ 

Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলের রিডিংরুমের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক আবাসিক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রোভোস্ট হেনা রানী বিশ্বাস৷ মৃত ছাত্রীর নাম শেফা নূর ইবাদি (২৪)। তিনি ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

তার সহপাঠীরা জানান, শেফাকে ঝুলন্ত অবস্থায় দেখে শিক্ষার্থীরা বিষয়টি হল কর্তৃপক্ষকে জানান। এরপর দ্রুত তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেফা ব্যক্তিগত কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তিনি আরও একবার আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট হেনা রানী বিশ্বাস বলেন, রিডিংরুমের বারান্দা থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ববি ছাত্রী লাশ বরিশাল

Advertisement

আরও পড়ুন

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম