ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত
Advertisement
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রকাশিত ফলাফলে তারা উত্তীর্ণ হন। সারা দেশ থেকে মোট ২০০ জন এ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
উত্তীর্ণরা হলেন— আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ ইসলাম ও শফিক শোভন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন ও ইয়াসমিন খাতুন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লিখন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমজাদ হোসেন।
এ ছাড়া ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানী ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুকনুজ্জামান রায়হান এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজু আহমেদ।
মেধা তালিকায় ২৬তম হওয়া রাজু আহমেদ বলেন, অনার্সের রেজাল্ট প্রকাশের আগেই আমি আবেদন করেছিলাম। মাস্টার্স এখনো চলমান। আমি এতো বেশি আশা করিনি। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছা ছিল একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায় বিচারে কাজ করব। পরিবারও আমাকে এই বিষয়ে উৎসাহিত করেছে। আমি সবার কাছে দোয়া চাই।
