Logo
Logo
×

Advertisement

রাজধানী

কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, দুই থানার দ্বন্দ্ব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, দুই থানার দ্বন্দ্ব

ফাইল ছবি

Advertisement

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল নিয়ে দুই থানা ঠেলাঠেলি করছে। তেজগাঁও থানা বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। আর কলাবাগান থানা বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমকে বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, বিস্ফোরণের স্থান তেজগাঁও থানার আওতাধীন। তবে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, বিস্ফোরণটি কলাবাগান থানা এলাকায় ঘটেছে।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামীকাল সোমবার ঘোষণা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তাদের সে কর্মসূচি পণ্ড হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আরও পড়ুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম